হোম > বিনোদন > টেলিভিশন

শুরু হলো ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘পথের গল্প’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘পথের গল্প’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান। ছবি: গানচিল

২৩ এপ্রিল থেকে প্রচার শুরু হলো ‘গানচিল পথের গল্প’ নামের ট্রাভেল ডকুমেন্টারি সিরিজের। বাংলাদেশের বিভিন্ন জেলার আনাচকানাচে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হয়ে গেল গানচিল পথের গল্প সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান।

হবিগঞ্জের চণ্ডীগড় চা-বাগানের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানচিল পথের গল্পের উদ্বোধনী অনুষ্ঠান। শতাধিক ট্রাভেলার এবং ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটরদের আগমনে মিলনমেলায় পরিণত হয়েছিল পুরো আয়োজনটি। গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, সাংবাদিক মোহসীন-উল-হাকিম, পর্যটক সহোদর অণু ও অপু তারেক, সিনেমাটোগ্রাফার রাশেদ জামানসহ অনেকে। এদিন দেখানো হয় গানচিল পথের গল্পের প্রথম পর্ব: ‘কাছিমের বাপ’।

এই পর্বে তুলে ধরা হয় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি ২৪ বছর ধরে কচ্ছপের বিপন্ন ডিম সংগ্রহ করে, তা থেকে বাচ্চা ফুটিয়ে সমুদ্রে অবমুক্ত করেন। এভাবে তিনি ৫০ হাজারের বেশি কচ্ছপকে নতুন জীবন দিয়েছেন।

কাছিমের বাপ দেখার পর জয়া আহসান বলেন, ‘আমরা নিজেদের জীবনে এত ব্যস্ততার মধ্যে ডুবে গেছি, এই কচ্ছপদের কথা ভাবা বা আমাদের আশপাশে যে গল্পগুলো আছে, সেসব দেখার সে সময় বা সুযোগ আমাদের কোথায়! এ রকম আরও অনেক অনেক পথের গল্প আমরা দেখতে চাই।’

গানচিলের ফাউন্ডার আসিফ ইকবাল বলেন, ‘আমরা সবাই মিলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু রেখে যেতে চাই, যাতে বাংলাদেশকে দেখার একটি অনন্য চোখ, একটি অনন্য হৃদয় পায় তারা।’

গানচিল পথের গল্পের নির্মাতা মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশকে নতুন লেন্সে দেখানোর স্বপ্ন নিয়ে শুরু হয়েছে পথের গল্পের যাত্রা। এই সিরিজটির মাধ্যমে এমন কিছু দেখাতে চাই যা সাধারণত আড়ালেই থেকে যায়।’ রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্পের পর্বগুলো দেখা যাবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’