হোম > বিনোদন > টেলিভিশন

জোভানের স্ত্রী কে এই নারী, যা জানা গেল

গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ছোট পর্দার  অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।

এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।

দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোভানের স্ত্রীর নামও জানিয়েছেন। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, তার নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।

স্ত্রীর সঙ্গে আরেকটি ছবি দিয়ে ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন জোভান। ছবিতে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে। সঙ্গে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে এভাবেই ভালোবাসব বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু