হোম > বিনোদন > টেলিভিশন

মেলায় যা কিছু দেখা যায়, সবই আছে আনন্দমেলায়

ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।

ঈদুল আজহার আনন্দমেলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিকল্পক জগদীশ এষ। তিনি বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি, তাদের মনঃপূত বিনোদন দেওয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই আনন্দ পাবেন।’

এবারের আনন্দমেলায় উপস্থাপনার হাল ধরেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তাঁরা। থাকছে পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ ও ‘বাংলাদেশ’–এ তিনটি গানের কোলাজ। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।

এ ছাড়া ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে বানানো হয়েছে আরেকটি গান। এ ছাড়া গত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানে থাকছে নাচ। নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। অভিনয় করেছেন মিশা সওদাগর, আতাউর রহমান, রিয়াজ, স্পর্শিয়া, জিল্লুর রহমান ও আহসানুর রহমান। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু