হোম > বিনোদন > সিনেমা

বাপ্পী-অপুর সিনেমায় হল খুলছে

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।

আরটিভির অনুষ্ঠান প্রধান এবং বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব বলেন,‘বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫টি হল খোলা রয়েছে। এরই মধ্যে মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় ‘‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’’ এর হল সংখ্যা ১২টিতে নেমে আসে। তৃতীয় সপ্তাহে এসে হলমালিকরা দর্শকদের আগ্রহে সাড়া দিয়ে বুকিং নিচ্ছেন। ফলে সিনেমাটির হল সংখ্যা ১৫টি ছাড়িয়ে গেছে। আরো কিছু হলমালিক বুকিং চাচ্ছেন তাদেরকে আমরা আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে রেন্টাল দিবো। দর্শক এবং হলমালিকদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা সত্যি আনন্দিত।’ জানা গেছে, ৩ মাস বন্ধ থাকার পর রংপুর শহরের সিনেমা হল ‘শাপলা টকিজ’ খুলছে আগামীকাল শুক্রবার থেকে।

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু