হোম > বিনোদন > সিনেমা

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জায়েদ খানের প্রার্থিতা বাতিলে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। এর আগে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিলের ১০ নম্বর ধারা অনুযায়ী বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনের আপিল বোর্ড। জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছিলেন নিপুণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ। গতকাল শপথ গ্রহণ করেন বিজয়ীরা।

শিল্পী সমিতি সম্পর্কিত আরও পড়ুন:

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু