হোম > বিনোদন > সিনেমা

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মায়ের মৃত্যু 

ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি নিজেই।

মায়ের আত্মার শান্তি কামনা করে সংবাদমাধ্যমে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাঁকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’

বাপ্পি চৌধুরীর পারিবারিক সূত্র জানিয়েছে, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।

উল্লেখ্য, বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

সমালোচনার ব্যাখ্যা দিল মানস ও সার্টিফিকেশন বোর্ড

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু