হোম > বিনোদন

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি আরব, সৌদি মডেলের দাবি

বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় প্রথমবারের মতো সৌদি আরব অংশ নিতে যাচ্ছে বলে দাবি করেছেন সৌদি মডেল রুমি আল-কাহতানি। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় তিনি নিজেই অংশ নিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন। 

সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে ইনস্টাগ্রামে রুমি আল-কাহতানি আরবি ভাষায় লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’ 

তিনি আরও লিখেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত।’ 

রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। 

ইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। 

বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং স্থানীয়ভাবে ডিজাইন করা পোশাক পরতে দেখা গেছে। 

সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’