হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক

‘ও রোমিও’ সিনেমায় শহিদ কাপুর ও তৃপ্তি দিমরি

ভাগ্যলক্ষ্মী (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (১০ এপ্রিল)
  • অভিনয়: ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায়
  • গল্পসংক্ষেপ: একদিন এক বন্ধু বেড়াতে আসে সত্য ও কাবেরি দম্পতির বাড়িতে। হঠাৎ রহস্যজনকভাবে মারা যায় বন্ধুটি। থেকে যায় একটি স্যুটকেস, আর স্যুটকেসভর্তি টাকা। সাধারণ মধ্যবিত্ত সত্য ও কাবেরি পরিবারের কাছে এই টাকা লক্ষ্মী হয়ে আসে না, বরং নিয়ে আসে হাজার সমস্যা।

ও রোমিও (হিন্দি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (১০ এপ্রিল)
  • অভিনয়: শহিদ কাপুর, তৃপ্তি দিমরি
  • গল্পসংক্ষেপ: সিনেমাটি নির্মিত ১৯৯০-এর দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে। ভাড়াটে খুনি উস্তারার কাছে আফসান নামের এক নারী আসে স্বামী হত্যার প্রতিশোধ নিতে। চারজনের খুনের কন্ট্রাক্ট দেয় উস্তারাকে, তার মধ্যে আছে এক নেতা, পুলিশ, উকিল এবং উস্তারার পরম শত্রু জালাল। আফসানের প্রেমে পড়ে যায় উস্তারা।

ইউফোরিয়া সিজন ৩ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: এইচবিও ম্যাক্স (১২ এপ্রিল)
  • অভিনয়: জেন্ডায়া, হান্টার শ্যাফার, জ্যাকব এলর্দি, সিডনি সুইনি
  • গল্পসংক্ষেপ: একদল কিশোর-কিশোরীর গল্প। দ্বিতীয় সিজনের পাঁচ বছর পর, হাইস্কুল জীবন পেরিয়ে তারা এখন কর্মজীবনে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। লরির পাওনা টাকা পরিশোধ করার জন্য ড্রাগ কুরিয়ার হিসেবে কাজ করছে রু। ক্যাসি ও নেট এখন বিবাহিত, বিলাসবহুল বাড়িতে থাকে। অন্যদিকে আর্ট স্কুলে পড়ার পর জুলস এখন এসকর্ট হিসেবে কাজ করছে। তাদের নতুন জীবনের গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজ।

বিগ মিসটেকস (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৯ এপ্রিল)
  • অভিনয়: ড্যানিয়েল লেভি, টেইলর ওর্তেগা, লরি মেটকাফ
  • গল্পসংক্ষেপ: গল্পের কেন্দ্রে আছে দুই ভাই-বোন, যারা জীবনে কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না। দুর্ঘটনাবশত তারা এমন পরিস্থিতির সাক্ষী হয়ে যায়, যার ফলে অনিচ্ছা সত্ত্বেও গ্যাংস্টারদের জন্য কাজ করতে বাধ্য হয়। নিজেদের বোকামির জন্য এবার তারা বড় ধরনের বিপদ থেকে বেঁচে ফেরে এবং অনিচ্ছাকৃতভাবে অপরাধীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

আউটকাম (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: অ্যাপল টিভি (১০ এপ্রিল)
  • অভিনয়: কিয়ানু রিভস, ম্যাট বোমার, ক্যামেরন ডিয়াজ
  • গল্পসংক্ষেপ: রিফ নামের একজন হলিউড তারকাকে কেন্দ্র করে সিনেমার গল্প। ক্যারিয়ারের শীর্ষে থাকলেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত সে। একটি রহস্যময় ভিডিও ক্লিপের মাধ্যমে তাকে ব্ল্যাকমেল করে কেউ। এ থেকে বাঁচতে রিফকে তার অতীতের অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হতে হয়। তাকে এমন সব মানুষের কাছে ফিরে যেতে হয়, যাদের সে একসময় পেছনে ফেলে এসেছিল।

কলকাতার আরও এক সিনেমায় চঞ্চল চৌধুরী

খালিদের কথা ও সুরে সংগীতার কণ্ঠে ঘুমের গান ‘ঘুম থেরাপি এনথেম’

মাইকেল জ্যাকসনের বায়োপিক থেকে বাদ পড়ল বিতর্কিত অধ্যায়

কান উৎসবের লাইনআপ ঘোষণা, এবার স্বাধীন ধারার নির্মাতাদের প্রাধান্য

প্রীতম ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

শুরু হচ্ছে আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ

দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’

‘জ্ঞানী গণি’র নতুন গল্প নিয়ে ফিরছেন জীবন

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট