হোম > বিনোদন

শিশুদের জন্য ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক

‘সার্ফস আপ’ সিনেমার দৃশ্য

বিটিভি

ঈদের দিন সকাল ১০টায় প্রচারিত হবে নতুন কুঁড়ি ২০২৫-এর সেরা দশের শিশুশিল্পীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘শিশুদের ঈদ আনন্দ’। থাকবে নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, কৌতুক ও অভিনয়।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় প্রচারিত হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এল খুশির ঈদ’। থাকবে দলীয় সংগীত, দলীয় নৃত্য, কৌতুক, অভিনয়, আড্ডা, আবৃত্তি, কাওয়ালি, ব্যান্ড শো, জাদু ও নাটিকা।

দুরন্ত টিভি

ঈদের দিন

সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায় ঈদ স্পেশাল’। সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড এসেইস। বেলা ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা সিজন ৩’। বেলা ৩টায় ও রাত ১০টায় ঈদ স্পেশাল সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’।

দ্বিতীয় দিন

সকাল ১০টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’য় থাকবে ব্যান্ড খোলাছাদ আনলিমিটেড। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। বেলা ৩টা ও রাত ১০টায় ঈদ স্পেশাল সিনেমা ‘সার্ফস আপ’ ও ‘দ্য স্মার্ফস ২’।

তৃতীয় দিন

সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’য় গাইবে ব্যান্ড গঙ্গাফড়িং। বেলা ৩টা ও রাত ১০টায় ঈদ স্পেশাল সিনেমা ‘ওপেন সিজন’ ও ‘রানা সাইলেন্স’।

প্রতিবেদক: খায়রুল বাসার নির্ঝর, শিহাব আহমেদ; সম্পাদনা: এম এস রানা; ছবি: সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সৌজন্যে

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’