হোম > বিনোদন

নাটক

ভালোবাসা দিবসের নাটক ‘যে কথা হয়নি বলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘যে কথা হয়নি বলা’ নাটকে নীহা ও জোভান। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসে প্রচারের লক্ষ্যে জোভান ও নীহাকে নিয়ে নাটক বানালেন জাকারিয়া সৌখিন। নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’। নাটকটি প্রচার করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য (জোভান) নামের এক তরুণের অব্যক্ত প্রেম নিয়ে। কাব্য কবিতা লেখে, গান গায়। একটি রেস্টুরেন্টে নিয়মিত গান গাওয়া তার পেশা। কলেজে পড়ার সময় থেকেই কুহু (নীহা) নামের এক মেয়েকে ভালোবাসে সে। কিন্তু কখনো বলতে পারেনি। একদিন কুহু ও তার পরিবার এলাকা ছেড়ে চলে যায়। অনেক বছর পর আবার দেখা হয় কুহুর সঙ্গে। কাব্যের ধুলামাখা প্রেম জেগে ওঠে নতুনভাবে। তবে এবারও সে মুখ ফুটে মনের কথাটা বলতে পারে না কুহুকে। এবার সে আশ্রয় নেয় কবিতা ও গানের। নিজের কবিতা ও গানে তুলে ধরে অব্যক্ত প্রেমের অনুভূতি।

নাটকটি নিয়ে জোভান বলেন, ‘আমাদের অনেক দিনের পরিশ্রমের ফসল এ নাটক। নীহার সঙ্গে দর্শক আমাকে সব সময়ই পছন্দ করে। নির্মাতা হিসেবে সৌখিন ভাইয়া অনবদ্য। পুরো টিম চেষ্টা করেছি ভালো একটি প্রোডাকশন করার। কোথাও কোনো ছাড় দিইনি। তাই এটুকু অন্তত বলতে পারি, এবারের ভ্যালেন্টাইনস ডেতে দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।’

নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটি সহজ, সরল এবং সাবলীল। এমন গল্পই দর্শক সব সময় পছন্দ করে। তাই আমার ধারণা সহজ করে বলা এই প্রেমের গল্পটা ভালো লাগবে সবার।’

নির্মাতা সৌখিন বলেন, ‘এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। নানা ধরনের মিউজিকের পাশাপাশি মৌলিক দুটি গান রয়েছে এই নাটকে। গল্পের জন্য জোভান ও নীহাকেই পারফেক্ট মনে হয়েছে। তারা দুজনেই দারুণ অভিনয় করেছে। আশা করি এই ভ্যালেন্টাইনস ডেতে দর্শক আমাদের মিউজিক্যাল ড্রামাটি উপভোগ করবে।’

‘যে কথা হয়নি বলা’ নাটকে দুটি নতুন গান রয়েছে। প্রথম গানটির কথা ও সুর সোমেশ্বর অলির। দ্বিতীয় গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন নাজির মাহমুদ।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’