হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘সিস্টেম’ সিনেমায় সোনাক্ষী ও জ্যোতিকা

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

দম (বাংলা সিনেমা)

  • মুক্তি: চরকি (২১ মে)
  • অভিনয়: আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী
  • গল্পসংক্ষেপ: আফগানিস্তানে তালেবানের হাতে অপহৃত এক বাংলাদেশি এনজিও কর্মীর বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। প্রতিকূল পরিবেশে একজন সাধারণ মানুষের চরম অনিশ্চয়তা, শারীরিক ও মানসিক ট্রমা এবং শেষ পর্যন্ত অদম্য মনোবল নিয়ে টিকে থাকার গল্প।

সিস্টেম (হিন্দি সিনেমা)

  • মুক্তি: প্রাইম ভিডিও (২২ মে)
  • অভিনয়: সোনাক্ষী সিনহা, জ্যোতিকা, আশুতোষ গোয়ারিকর
  • গল্পসংক্ষেপ: বাবার ল ফার্মে অংশীদার হওয়ার জন্য নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে নেহাকে (সোনাক্ষী)। আদালতের একজন সাধারণ স্টেনোগ্রাফার সারিকার (জ্যোতিকা) পরোক্ষ ও প্রত্যক্ষ সহায়তায় জটিল সব মামলার সমাধান করতে শুরু করে নেহা। তবে এই সহায়তার পেছনে সারিকার রয়েছে আরেক উদ্দেশ্য।

লেডিস ফার্স্ট (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (২২ মে)
  • অভিনয়: সাশা ব্যারন কোহেন, রোসামুন্ড পাইক প্রমুখ
  • গল্পসংক্ষেপ: একজন বিত্তশালী ও ক্ষমতাসম্পন্ন মানুষ ড্যামিয়েন স্যাক্স। সে সব সময় নারীদের অবমূল্যায়ন করে। হঠাৎ করেই সে নিজেকে এমন এক অদ্ভুত পৃথিবীতে আবিষ্কার করে, যেখানে পুরুষদের কোনো ক্ষমতা নেই। এই মাতৃতান্ত্রিক সমাজে নিজের অহংকার ও পুরুষতান্ত্রিক স্বভাবের কারণে তাকে চরম বিপাকে পড়তে হয়।

জ্যাক রায়ান: ঘোস্ট ওয়ার (ইংরেজি সিনেমা)

মুক্তি: প্রাইম ভিডিও (২০ মে)

অভিনয়: জন ক্রাসিনস্কি, ওয়েন্ডেল পিয়ার্স, মাইকেল কেলি

গল্পসংক্ষেপ: সিআইএ ছেড়ে স্বাভাবিক জীবন শুরু করার পর, জ্যাক রায়ানকে আবার গুপ্তচরবৃত্তির জগতে ফিরে যেতে বাধ্য করা হয়। সিআইএর প্রধান জেমস গ্রিয়ার তাকে দুবাইয়ে নাইজেল কুক নামের এক ব্যক্তির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের মিশনে পাঠায়। সেখানে পৌঁছানোর পর জ্যাক রায়ান বুঝতে পারে, পরিস্থিতি অনেক জটিল।

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’

অভিনেত্রী ঝিলিককে হত্যার অভিযোগ, স্বামী সাইফুল্লাহ গ্রেপ্তার

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

নিজেকে কখনো নায়ক মনে করি না

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট