হোম > বিনোদন

২ বছর পর জানা গেল মম–শিহাব একসঙ্গে নেই

অনেক দিন ধরেই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে এখন মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সাংবাদিকদের মম জানানলেন, তাঁরা আর একসঙ্গে থাকছেন না।

আজকের পত্রিকাকে মম বলেন, ‘আমি আর শিহাব শাহীন আরও দুই বছর আগেই আলাদা হয়ে গেছি। এটা আমাদের কাছের অনেকে জানলেও সবাই জানতেন না। তাই এই বিষয়ে কাছের অনেক মানুষের বিভিন্ন প্রশ্ন আমার কাছে অস্বস্তির ছিল। তাই এবার সবাইকে আমাদের ডিভোর্সের ব্যাপারটা জানালাম। আমরা গত দুই বছর ধরেই একসঙ্গে থাকছিনা।’ 

২০১৫ সাল থেকেই মম ও ও শিহাব শাহীনের প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে কেউ মুখ না খুললেও, ২০১৯ সালের ২০ নভেম্বর হঠাৎ করেই নিজেদের ফেসবুকে তাঁদের বিয়ের খবর জানান। এই দিনটিকে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে উদ্‌যাপন করেন তাঁরা। এই বিষয়ে তখন পরিচালক শিহাব শাহীন জানিয়েছিলেন, প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন তাঁরা। 

জানা যায় তাঁদের ডিভোর্স হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বরে।

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার হয়ে শোবিজে পথচলা শুরু করেন। ২০০৭ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিহাব শাহীনের পরিচালনায় ২০১৫ সালে ব্যবসাসফল ছবি ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেন। অন্যদিকে শিহাব শাহীন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক। সর্বশেষ তাঁর নির্মিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ অনেক প্রশংসা কুড়াচ্ছে।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’