হোম > বিনোদন

মাছরাঙায় শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

আজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’। প্রতিযোগীদের রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণসহ নানা বিষয় বিবেচনায় নির্বাচিত হবেন সেরা রাঁধুনী সিজন ৮। পুরস্কার হিসেবে তিনি পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা। বিচারকের আসনে থাকবেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং চিত্রনায়িকা পূর্ণিমা। উপস্থাপনায় মৌসুমী মৌ, প্রযোজনা অজয় পোদ্দার।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’