হোম > বিনোদন

বাংলাদেশ বেতারের প্রযোজিত নাটকে তারা পাঁচজন

বাংলাদেশ বেতারের প্রযোজনায় ও মাতিয়া বানু শুকুর রচনায় ‘আনন্দলোক’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, ডলি জহুর, তানভীন সুইটি, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে নাটকটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে পাঁচটি ভিন্ন চরিত্রে উল্লিখিত শিল্পীরা অভিনয় করেছেন। 

‘আনন্দলোক’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ বেতারের আহ্বানে নাটকে অভিনয় করেছি। মাতিয়া বানু শুকুর স্ক্রিপ্ট তো আসলে এক কথায় অনবদ্য। আমার কাছে এতে অভিনয় করতে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও নাটকটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

এদিকে ডলি জহুর নিজেই কিছুদিন আগে একটি নাটক নির্মাণ করেছেন। জীবনে প্রথমবারের মতো তিনি নাটক নির্দেশনা দিয়েছেন। আবার তারিক আনাম খান বর্তমানে ব্যস্ত রয়েছেন আগামী ঈদের নাটকের কাজ নিয়ে। তানভীন সুইটি অভিনীত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ওপর ভিত্তি করে নির্মিত ‘মাইক’ সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’