হোম > বিনোদন

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তিথি ও আলভী। ছবি: সংগৃহীত

ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে তাঁর।

২ মার্চ নেপালের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিথি। গতকাল সংবাদমাধ্যমকে তিথি বলেন, ‘আলভীর সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করছি। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে ভালো বন্ধু আলভী। এর মানে আমি ওর সংসার ভাঙতে চেয়েছি, তা নয়। আলভী ওর স্ত্রীকে রেখে আমাকে বিয়ে করতে চেয়েছে, এমনটাও নয়। আমি কোনো দিন আলভীকে বলিনি, তুমি ইকরাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের প্রেম ছিল না, কিন্তু একটা নির্ভরতার জায়গা আছে। একটা স্ট্রং বন্ডিং আছে আমাদের।’

২ মার্চ এক ভিডিও বার্তায় আলভী দাবি করেছেন, ইকরা ছিলেন সন্দেহপ্রবণ। একই দাবি করলেন তিথিও। তিথি বলেন, ‘ইকরা অনেক সন্দেহ করত। শুধু যে আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, তা নয়। অন্য শিল্পীর ক্ষেত্রেও ইকরা সন্দেহ করত। ওই শিল্পীকে নক করে জানার চেষ্টা করত, বোঝার চেষ্টা করত। আমার সঙ্গে যখন আলভীর কাজ শুরু হয়, সে সময় ইকরা আমার সম্পর্কে অনেক খোঁজ নিয়েছে। অনেক সময় নিজে থেকে আমাকে নক করেছে। আমিও ওর সঙ্গে কথা বলেছি। একটা পর্যায়ে ইকরা আমার সঙ্গে সিনক্রিয়েট করেছিল। আমাকে নিয়ে আলভীর সঙ্গে ওর ঝগড়াঝাঁটি হয়েছিল। এরপর আমি ইকরাকে ব্লক করে দিয়েছিলাম। গত বছর আলভীর জন্মদিনে ইকরা নিজে থেকে নক করে আমাকে সরি বলে। আমিও বিষয়টি আর বাড়াইনি। অনেকে বলছে, আমি ওকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছি। আমি কখনোই ওকে ডিভোর্স দেওয়ার জন্য বলিনি আলভীকে। বরং সে যখন আমাকে লিখত, সে আলভীকে ছেড়ে চলে যাবে, আমি তখন তাকে বুঝিয়েছি।’

গুঞ্জন ছড়িয়েছে, শুটিংয়ের কথা বলে তিথির জন্মদিন পালন করতে তাঁকে নিয়ে নেপালে গিয়েছিলেন আলভী। বিষয়টি সত্য নয় জানিয়ে তিথি বলেন, ‘ফেব্রুয়ারিতে নেপালে শুটিংয়ের বিষয়টি ইকরা আগে থেকেই জানত। এ নিয়ে আমাদের আলাপও হয়েছে। তখন তো সে কিছু বলেনি। শুটিংয়ের সময় যে কারও জন্মদিন থাকলে কেক কাটা হয়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। সহশিল্পী হিসেবে আলভী আমাকে ফেসবুকে উইশ করছে। এখানে প্রেম কিংবা অন্য রকম কোনো ইঙ্গিত ছিল না।’

ইকরার মৃত্যুর পর সামাজিকভাবে হেনস্তা হচ্ছেন বলে জানান তিথি। তিথি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাকে হ্যারেজ করা হচ্ছে, লাইফ থ্রেট দেওয়া হচ্ছে। রেপ করবে বলা হচ্ছে। আমাকে যেভাবে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তা ঠিক নয়। আমি আইনের থেকে লুকিয়ে আত্মগোপনে আছি ব্যাপারটি তেমন নয়। আমাকে যেহেতু থ্রেট করা হচ্ছে, এ কারণে আড়ালে আছি। আইনি দিক থেকে যদি আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়, আমি অবশ্যই কথা বলব।’

ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

‘ভারত বিশ্বাসঘাতকতা করেছে’, বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান মন্দানা করিমি

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায়

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তানজিন তিশা

মারা গেছেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ

৯ বছর পর কুসুম সিকদারের নতুন গান, আসছে ওয়েব সিরিজ

নববর্ষে গাজী রাকায়েতের সিনেমা ‘মানুষটিকে দেখ’

ভিডিও বার্তায় আলভী বললেন, সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল