হোম > বিনোদন

কানাডায় সেরা উপস্থাপকের সম্মাননা পেলেন নীল হুরেজাহান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নীল হুরেজাহান। ছবি: সংগৃহীত

উপস্থাপনা দিয়ে জনপ্রিয় হয়েছেন নীল হুরেজাহান। খেলা থেকে বিনোদন কিংবা যেকোনো আলোচনা অনুষ্ঠানে তাঁর দৃষ্টিনন্দন উপস্থাপনা নজর কাড়ে দর্শকের। টিভি অনুষ্ঠানের পাশাপাশি দেশ-বিদেশের নানা আয়োজনেও অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় তাঁকে। এবার উপস্থাপনার সুবাদেই সম্মাননা পেলেন নীল। তিনি এখন আছেন নর্থ আমেরিকায়। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা উপস্থাপিকার সম্মাননা পেয়েছেন তিনি।

১৩ জুলাই কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত ‘রং ইন্টারন্যাশনাল স্টার ও বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে টেলিভিশন ও মিডিয়ার কৃতী শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। সেখানে সেরা উপস্থাপকের সম্মাননা পান নীল হুরেজাহান। বিদেশের মাটিতে পুরস্কার পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত নীল। সোশ্যাল মিডিয়ায় এই সম্মাননা প্রাপ্তির বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

নীল হুরেজাহান বলেন, ‘মন্ট্রিয়লে যখন আমার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হলো, তখন স্মৃতিতে ভেসে উঠছিল পেছনের দিনগুলোর কথা। আজকের এই পর্যায়ে আসতে কত শ্রম দিতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি এই অবস্থানে আসতে পেরেছি। আন্তরিক কৃতজ্ঞতা আর ভালোবাসা ইন্টারন্যাশনাল স্টার ও বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৫-এর সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি।’

নীল হুরেজাহান জানান, ১৯ ও ২০ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আরও দুটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’