হোম > বিনোদন

আবারও বিজ্ঞাপনে ফুটবলার হামজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর কেড়েছে সবার।

বাংলাদেশের বিজ্ঞাপনে মডেল হওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয় জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর। এর আগেও তাঁকে দেখা গেছে একাধিক বিজ্ঞাপনচিত্রে। তাঁর নানাবাড়ি সিলেটের হবিগঞ্জে, তাই এবারের বিজ্ঞাপনে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যায় তাঁকে। ছবিয়ালের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, সহপরিচালক গোলাম কিবরিয়া ফারুকী। ক্যামেরায় ছিলেন হোসাইন পলাশ। নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন মাসুদ পারভেজ ও পলাশ নাজিম। সম্পাদনায় মোমিন বিশ্বাস। বিজ্ঞাপনটির সংগীত পরিচালনা করেছেন পাভেল অরিন এবং সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। হামজার সঙ্গে মডেল হিসেবে আরও আছেন হোসনে আরা আলী নারগিস, সাগর ও তায়েফ আসলাম।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব পালন শেষে প্রথম কোনো বিজ্ঞাপন নির্মাণ করলেন মোস্তফা সরয়ার ফারুকী। নতুন করে কাজে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের সময়টাতে শুটিং ফ্লোরটা খুব মিস করেছি। যদিও ওই সময়ে আমাকে স্ক্রিপ্ট দেখতে হতো, কিন্তু নিজে শুটিং করিনি। এই বিজ্ঞাপনের প্রথম দৃশ্যটির শুটিংয়ের সময় তাই খুব এক্সাইটেড ছিলাম। মনে হচ্ছিল নতুন করে প্রিয় ফ্লোরে ফিরছি।’

মডেল হিসেবে ফুটবলার হামজা চৌধুরীকে বেছে নেওয়ার কারণ হিসেবে নির্মাতা জানান, ফুটবল মাঠে জাতীয় দলের হয়ে হামজা তাঁর সেরাটা ডেলিভারি করেন, আবার ফুড ডেলিভারির ক্ষেত্রে ফুডি দ্রুত সময়ে সেরা ডেলিভারি সার্ভিস দেয়। নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা। তাই ফুডির বিজ্ঞাপনে হামজাকে নেওয়া।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’