হোম > বিনোদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিটিভিতে বেলা ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ছড়াগানের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।

বিটিভি

ভোর ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সকাল ১০টায় রয়েছে ভাষা আন্দোলনভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান। ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও সাংস্কৃতিক প্রভাব তুলে ধরে ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। গান শোনাবেন পিয়াল হাসান, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি প্রমুখ। বেলা ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ‘কথাসাহিত্যে অমর একুশে’ অনুষ্ঠানে আন্দোলনভিত্তিক গল্প, প্রবন্ধ ও স্মৃতিচারণা তুলে ধরা হবে। রাত ৯টায় রয়েছে ভাষাশহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত নাটক ‘সিদ্ধান্ত’। অভিনয়ে মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, এথেনা অধিকারী প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনার আলোয় নির্মিত আলেখ্যানুষ্ঠান।

চ্যানেল আই

সকাল ৭টা ৪০ মিনিটে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব ‘ভাষা আমার অহংকার’। গান শোনাবেন অনিমা রায়। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শহিদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ‘বাংলা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে শফিকুর রহমান শান্তনুর রচনা ও হারুন রশীদের পরিচালনায় নাটক ‘চিঠিওয়ালা’। অভিনয়ে মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার প্রমুখ।

দুরন্ত টিভি

সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘অ আ ক খ’। বেলা ১টা ৩০ মিনিটে ও রাত ৮টায় প্রচার করা হবে ‘মায়ের ভাষা’। অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। বেলা ২টায় রয়েছে নাটক ‘ঝুটুম পাখির কথা’। রাত ১০টায় দেখা যাবে সিনেমা ‘পাঠশালা’।

মাছরাঙা টেলিভিশন

রাত ৮টায় প্রচারিত হবে নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ প্রমুখ।

আরটিভি

রাত ৮টায় প্রচার হবে নাটক ‘বর্ণ’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, পারসা ইভানা, শেহতাজ মুনিরা হাসেম প্রমুখ।

বৈশাখী

সকাল ৭টা ৪৫ মিনিটে সকালের গান অনুষ্ঠানে গান গাইবেন দিনাত জাহান মুন্নি। সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘আলোর মিছিল’। অভিনয়ে রাজ্জাক, সুজাতা, রোজী সামাদ, ববিতা প্রমুখ।

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’