হোম > বিনোদন

জবাব দিলেন বরুণ

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্র ও শনিবার রাতে বসেছিল চাঁদের হাট। বলিউডের জনপ্রিয় তারকারা হাজির হয়েছিলেন ওই জমকালো অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন, জিজি হাদিদসহ হলিউডের অনেকে এসেছিলেন সেখানে। নাচ, গান আর ফ্যাশন শোতে জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স।

সেখানে জিজির সঙ্গে একই মঞ্চে নাচতে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। নাচতে নাচতে জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ। এরপর তাঁর গালে চুমু খেয়ে বসেন। লজ্জা পেয়ে স্টেজ থেকে ছুটে পালিয়ে যান জিজি। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার বরুণ ধাওয়ান। নেটিজেনদের একাংশ এই চুমুকে ‘অপ্রীতিকর’ বলছেন। অনেকে তো বরুণের চরিত্র নিয়ে ঢালাওভাবে আক্রমণ করতে শুরু করেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন!

তবে বিতর্ক আরও ঘনীভূত হওয়ার আগে রাশ টানলেন অভিনেতা। পুরো বিষয়টি ব্যাখ্যা করে টুইটারে জানিয়ে দিলেন, এটা নিয়ে অযথা বিতর্ক করার কিছু নেই। বরুণ জানান, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুমু—সবটাই ছিল পরিকল্পিত। টুইটে বরুণ লিখেছেন, ‘পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে। আমাকে বলা হয়েছিল জিজি হাদিদকে স্টেজে কোলে তুলতে হবে। তাই আমি সেটা করেছি। আপনারা টুইটারে তর্ক করার জন্য এবার অন্য বিষয় খুঁজে নিন।’

এতেও যখন বিতর্ক থামছে না, তখন দায়িত্ব নিলেন স্বয়ং জিজি হাদিদ। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।’ তাঁর কথায় স্পষ্ট যে বরুণের সঙ্গে তাঁর ভিডিও ঘিরে যে শোরগোল শুরু হয়েছিল, তা একেবারে ভিত্তিহীন।

ভিডিও বার্তায় আলভী বললেন, সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল

টম-জেনডায়ার বিয়ের খবর

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু

অভিনেত্রী নূতনের আক্ষেপ

স্ত্রীর আত্মহত্যায় অভিনেতা আলভীর নামে মামলা

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী

প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ মুক্তি না পাওয়ার কারণ জানালেন নির্মাতা সরয়ার ফারুকী