হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল প্রাং

ঢাবি প্রতিনিধি

ঢাবির নতুন প্রক্টর মো. ইসরাফিল প্রাং। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টর।

এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উপাচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা