হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

  জবি প্রতিনিধি

জকসু ও হল সংসদ নির্বাচনে উচ্ছ্বাসিত নারী ভোটাররা। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আজ মঙ্গলবার সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিন দফা নির্বাচন পেছানোয় শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা থাকলেও ভোটের দিন ঘিরে কেটে গেছে সেই হতাশা। আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। আর ‎নারী ভোটারদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল ব্যাপক।

ভোট দিতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জোবায়েদা জয়া বলেন, ‘যেহেতু এটা আমাদের প্রথম ভোট, এর আগে এমন সুযোগ হয়নি। এ জন্য আগ্রহটা অনেক বেশি। উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অনুভূতিটা সত্যিই দারুণ।’

ভোট প্রদানের পর শিক্ষার্থী আয়েশা বলেন, ‘প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ঈদের মতো অনুভূতি হচ্ছে। যেই নির্বাচিত হোক, আমাদের হয়ে যেন কাজ করে এটাই প্রত্যাশা।’

জকসু ও হল সংসদ নির্বাচনে উচ্ছ্বাসিত নারী ভোটাররা। ছবি: আজকের পত্রিকা

ভোটার উপস্থিতি নিয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ভোটকেন্দ্রের প্রধান ড. বুশরা জামান বলেন, ‘জকসু নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালো। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’‎

জকসু ও হল সংসদ নির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা