হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

জবি প্রতিনিধি‎

ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল ‎মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

‎ফেসবুক পোস্টে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০২৫-২৬) শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন এ বিষয়ে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

‎আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি থাকবে।’

‎উল্লেখ্য, ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে ‘অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে’ লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীকালে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

‎এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা