হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটির ‘লাল ভালোবাসা’

আবু হোরায়রা ফা‌হিম

জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান এখন বেশ সফল একটি আন্দোলন। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিম বা বিইউআর‌টি। সংগঠনটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল ১০ ও ১১ সেপ্টেম্বর। ব্র্যাক ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটি রেসপন্স টিমের স্বেচ্ছাসেবীরা। কর্মসূচি পরিদর্শন করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডে‌ভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহ‌সিনা রহমান, বিইউআর‌টি ক্লাব অ্যাডভাইজার ড. মোহাম্মদ জা‌মিরউদ্দিনসহ অনেকে।

রক্তদান কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে স্বেচ্ছায় রক্তদানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিথিরা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘রক্তদান ভয়ের বিষয় নয়; বরং আপ‌নি এর মাধ্যমে অন্যকে সাহায্য করতে পারছেন। এতে মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে।’

ক্লাবটির প্রেসিডেন্ট আতাহার ইশ‌তিয়াক বলেন, ‘শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের পাশাপা‌শি সামা‌জিক কাজেও ভীষণ উৎসাহী। রক্তদান কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে ক্লাবের স্বেচ্ছাসেবকেরা অক্লান্ত প‌রিশ্রম করে যাচ্ছেন।’

১১ সে‌প্টেম্বর বুধবার শেষ হওয়া এ কর্মসূ‌চিতে অংশ নিয়ে ২১৫ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্ত দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা