হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জবি প্রতিনিধি‎

ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত (রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা স্থগিত রয়েছে।

আজ মঙ্গলবার বেলা ৩টায় ‎ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কথা জানায় নির্বাচন কমিশন। ফলে নির্ধারিত সময়ে ভোট গণনা শুরু হলেও ত্রুটির কারণে আবার বন্ধ হয়ে যায়।

‎এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে যেকোনো অবস্থায় স্বচ্ছতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’

উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বসেছেন।

‎ভোট গণনায় বিলম্ব হওয়ায় কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে অপেক্ষা এবং উৎকণ্ঠা দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

‎উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা