হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক­

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করেন বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ছবি: বিজ্ঞপ্তি

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষাশহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনটি শুরু হয়।

বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো. রেজা এমদাদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভাষাশহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া বাদ জোহর বিশেষ মোনাজাতে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা