হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে বর্ষপূর্তি উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে রয়ে যায় চিরকাল। ২ মে বিকেলে এমনই এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঠকবন্ধুর সদস্যদের জন্য। শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা আর ভালোবাসার উষ্ণতায় উদ্‌যাপন করা হয় পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এক বছর আগে কিছু স্বপ্ন আর বইপ্রীতির টানে যাত্রা শুরু করেছিল পাঠকবন্ধু। আজ সেই ছোট্ট উদ্যোগ ছুঁয়ে গেছে অনেক তরুণমনে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল আনন্দ, আবেগ আর বন্ধুত্বের এক মিলনমেলা।

শাখার সভাপতি আসিফুর রহমান বলেন, ‘স্মৃতিতে ভরপুর এক বিকেল—যেখানে মিশেছে গল্প, আবেগ আর ভালোবাসার ঝলক। এই যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই গল্প এখানেই থেমে যাবে না—চলবে নতুন বই, নতুন ভাবনা, নতুন বন্ধুর সঙ্গে আগামীর পথে।’

এই আয়োজন ছিল শুধু কেক কাটার নয়; বরং পুরো এক বছরের পথচলাকে একসঙ্গে ফিরে দেখার সুযোগ। কেউ শোনালেন প্রথম বই পড়া নিয়ে অভিজ্ঞতা, কেউ বললেন বন্ধুত্বের গল্প। শহীদ মিনার চত্বর যেন হয়ে উঠেছিল পাঠকবন্ধুর এক জীবন্ত অধ্যায়; যেখানে লেখা হচ্ছে বই আর মানুষের মেলবন্ধনের নতুন গল্প।

এই এক বছরে পাঠকবন্ধু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শুধু বই পড়া নয়, তরুণদের মধ্যে ভাবনা জাগানো, আলোচনার পরিবেশ তৈরি এবং ইতিবাচক চিন্তার চর্চায় উৎসাহিত করেছে।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য