হোম > শিক্ষা > ক্যাম্পাস

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

শিক্ষা ডেস্ক

আয়োজক কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। আগামী ১০ জুলাই ২০২৬, শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অর্থাৎ ১৯৬২ থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী সার্বিক পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন। কলেজ প্রশাসনের সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীদের একটি উদ্যোগী দল এ আয়োজন বাস্তবায়ন করছে।

আয়োজকেরা জানিয়েছেন, এ মিলনমেলার মাধ্যমে একটি কার্যকর ‘সরকারি বাঙলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এর মাধ্যমে কলেজের উন্নয়ন কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

দিনব্যাপী কর্মসূচিতে থাকবে উদ্বোধন, স্মৃতিচারণা, ব্যাচভিত্তিক পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি শেষে সমাপনী অনুষ্ঠান।

সকাল ৯টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ আয়োজন।

১৯৬২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন: https://gbcreunion.com।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা

শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণগুলো খুঁজে দেখা জরুরি: ড. ইয়াসমীন আরা লেখা