হোম > শিক্ষা > ক্যাম্পাস

শ্রীবরদীতে পাঠকবন্ধুর সবুজ উদ্যোগ

পাঠকবন্ধু ডেস্ক

বৃক্ষ রোপণ করছেন পাঠকবন্ধুর সদস্যরা। ছবি: সংগৃহীত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শ্রীবরদী উপজেলা শিংগাবরুনা ইউনিয়ন মাটিফাটা গ্রামে জিএম উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়।

মাটিভাটা জিএম উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও জামগাছ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকা পাঠকবন্ধুর শ্রীবরদী উপজেলা শাখার সদস্যরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আবহাওয়ার বর্ধমান উষ্ণতা থেকে রক্ষা পেতে আমাদের উচিত প্রতিবছর নিয়মিত বিভিন্ন প্রজাতির গাছ লাগানো। পাঠকবন্ধুর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’

শ্রীবরদী উপজেলা পাঠকবন্ধুর আহ্বায়ক কমিটির সদস্য আরিফুর রহমান বলেন, ‘সুস্থ জীবন পেতে হলে সুস্থ অক্সিজেনের প্রয়োজন, আর সেই অক্সিজেনের উৎস হলো গাছ। তাই বেশি বেশি গাছ লাগানো আমাদের সবার দায়িত্ব।’

যুগ্ম আহ্বায়ক আলম মিয়া জানান, পাঠকবন্ধুর সদস্যরা প্রতিবছর বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য