হোম > শিক্ষা > ক্যাম্পাস

টিএসসি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়নি, গুজবে কান না দিতে আহ্বান ঢাবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ বন্ধ হওয়ার কথা ছড়িয়ে পড়ে। এ তথ্য গুজব বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধসংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির কারণে টিএসসি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ শিরোনামে নিউজ করে আমার দেশ সংবাদপত্রসহ কয়েকটি গণমাধ্যম।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা