হোম > শিক্ষা > ক্যাম্পাস

একাডেমিক ভবনের কাজ শেষ হবে কবে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ তলা একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। ছয় বছর কেটে গেলেও শেষ হয়নি এর এক-চতুর্থাংশের নির্মাণকাজ। দীর্ঘদিন স্থগিত ছিল ৩ নম্বর একাডেমিক ভবনের কাজ। অথচ এটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। ফলে রুমের সংকটে ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ১৩২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সাময়িকভাবে ক্লাসরুমের সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ভবন-৩-এর দ্বিতীয় তলায় কয়েকটি রুম করে সেখানে কয়েকটি বিভাগকে বরাদ্দ দিয়েছে। সংকট মোকাবিলায় প্রভোস্ট বিল্ডিং ও বিশ্ববিদ্যালয় মেডিকেলেও ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয় কয়েকটি বিভাগকে।

শুধু তা-ই নয়, নোবিপ্রবি শিক্ষক সমিতি, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বসা ও কার্যক্রম পরিচালনার জন্য কোনো রুম নেই। ফলে বিশ্ববিদ্যালয়ে ব্যাহত হচ্ছে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম। এ অবস্থায় নোবিপ্রবির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একাডেমিক ভবন-৩-এর কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।

ফজলে এলাহী ফুয়াদ, শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা