হোম > শিক্ষা > ক্যাম্পাস

বই আড্ডায় ইডেন মহিলা কলেজের বন্ধুরা

সিদরাতুল মুনতাহা এশা

‘আম আঁটির ভেঁপু’ নিয়ে আড্ডায় ইডেন মহিলা কলেজের বন্ধুরা। ছবি: পাঠকবন্ধু

সম্প্রতি ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পাঠকবন্ধুর সদস্যদের বই আড্ডায় আলোচিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ছোটগল্প ‘আম আঁটির ভেঁপু’। গল্পটি তাঁর বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী’ থেকে কিশোর উপযোগী ও সংক্ষিপ্ত আকারে পরিবেশিত, যা গ্রামীণ জীবন-প্রকৃতির প্রতি দুই ভাই-বোনের অবলীলায় বেড়ে ওঠার কাহিনি

গল্পের মূল চরিত্র অপু ও দুর্গা, যাদের জীবনধারা আধুনিকতার দিক থেকে অনেকটাই বিপরীত। তারা শৈশবের আনন্দে মেতে থাকে প্রকৃতির সান্নিধ্যে, একদিকে গ্রামের ঝড়ের দিনে আম কুড়ানো, অন্যদিকে শরতের কাশবনে রেলগাড়ি দেখার আকাঙ্ক্ষা। তাদের মিষ্টি মধুর জীবনচিত্র একদিকে যেমন শৈশবের কথা মনে করিয়ে দেয়, তেমনি আধুনিক জীবনে প্রকৃতির সঙ্গ হারানোর দুঃখও বয়ে আনে।

এদিনের বই আড্ডা সঞ্চালনা করেন পাঠকবন্ধু ইডেন কমিটির আহ্বায়ক সিদরাতুল মুনতাহা এশা। তিনি বলেন, ‘বিভূতিভূষণের সৃষ্টি অপু-দুর্গা যেন আমাদের শৈশবের খেলার সঙ্গী হয়ে থাকে, যেখানে প্রকৃতি ছিল আমাদের অভিভাবক, আমাদের বন্ধুর মতো।’ বইটির বিষয়বস্তু নিয়ে আড্ডায় যোগ দেন পাঠকবন্ধু সদস্যরা, যা তাঁদের কাছে বাস্তব জীবনে প্রকৃতির আভাস খুঁজে পাওয়ার এক নতুন অভিজ্ঞতা তৈরি করে।

এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য নাবিলা রহমান চৈতী এবং ইডেন মহিলা কলেজ শাখার অন্য সদস্যরা। তাঁরা হলেন তানজিনা সুলতানা রিমি, মোত্তাকিয়া নিশাত, মোছা. কনিকা খাতুন, পারভীন আক্তার, সুহা জাহান, সারাহ সামিয়া প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬

সরকারি বাঙলা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

প্রশান্তির ঠিকানা