হোম > শিক্ষা

রাবিতে তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আসন ফাঁকা থাকার কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো ভর্তির সময় বৃদ্ধি করা হলো। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এর আগে প্রথম দফা ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তীতে দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। সর্বশেষ তৃতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। 

জানতে চাইলে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, বিভিন্ন ইউনিটে আসন খালি থাকায় ভর্তি সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে কত আসন ফাঁকা রয়েছে তা জানাতে পারেননি একাডেমিক শাখার এই কর্মকর্তা। 

এসএসসি ’৯৩ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়ল

শিক্ষায় দীর্ঘ মেয়াদে পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

চলতি মাসেই নতুন পাঠ্যক্রম কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

এমআইটির শিক্ষাভান্ডারে শিক্ষার্থীদের জন্য দুর্লভ সুযোগ

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি