হোম > অপরাধ > সিলেট

ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রতারণা

প্রতিনিধি, সিলেট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে করা হতো মানবিক পোস্ট। জটিল রোগে আক্রান্ত শিশু কিংবা অসহায় মানুষের জন্য সাহায্য চেয়ে দেওয়া হতো বিভিন্ন পোস্ট। ব্যবহার করা হতো মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট। সিলেটের ওসমানীনগরে এভাবে অসহায় মানুষের সাহায্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দুই বন্ধু। 

ফেসবুকে ভুয়া আইডি খুলে এমন প্রতারণার বিষয়টি পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নজরে আসার পর শুক্রবার রাতে পিবিআইয়ের একটি দল তাঁদের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আবদুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) এবং একই থানার নিজ করনসী (উত্তর পাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)। 

আজ শনিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খালেদ-উজ-জামান। 

খালেদ-উজ-জামান বলেন, জাফরান খান ও তারেক হোসেন দুই বন্ধু দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। সাইবার অপরাধে তাঁরা দুজনই বেশ দক্ষ। মানুষের মানবিকতাকে পুঁজি করে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বেশ কয়েক দিন ফেসবুকে তাঁদের এমন অপতৎপরতায় নজর রাখার পর শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

খালেদ-উজ-জামান জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর 'Muhima Begum' নামের ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 

এ ছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছিল। 

পিবিআই পুলিশ সুপার বলেন, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনেরই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিল বেশি। সেই সঙ্গে তাঁরা খুব কৌশলে কাজ করতেন। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তাঁরা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। 

তবে কত টাকা হাতিয়ে নিয়েছেন, সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন। 

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও