হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন খান শেখ (৫৯) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার গফরগাঁও রেলস্টেশনের হোম সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলস্টেশনের হোম সিগন্যাল অতিক্রমের সময় মহিউদ্দিন শেখ রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। তিনি পৌরসভার মহিলা কলেজ এলাকার বাসিন্দা। পেশায় মনিহারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বাসিন্দা রোকনউদ্দিন সবুর জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির কোমর থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন নিহত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়া ব্যক্তিকে দ্বিখণ্ডিত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় বলে চিকিৎসকেরা জানান।

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর