হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ময়মনসিংহ প্রতিনিধি

কাজল চক্রবর্তী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের নাটকঘর লেন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল রাতে এলাকায় বিক্ষোভ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে যান। বাড়িতে সে সময় কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে অভিযুক্ত কাজল ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেন। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং অসুস্থবোধ করতে থাকে। গতকাল সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘অভিযান চালিয়ে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা

ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর