হোম > অপরাধ > ভারত

নির্বাচনের তিন দিন আগে বিজেপি নেতা খুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে প্রথম ধাপের নির্বাচনের মাত্র তিন দিন আগে ক্ষমতাসীন বিজেপির এক নেতা খুন হয়েছেন। পুলিশ বলছে, নির্বাচনী প্রচারণার সময় তিনি খুন হন। রতন দুবে নামে ওই নেতা বিজেপির নারায়ণপুর জেলা ইউনিটের সহ–সভাপতি ছিলেন। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদী অস্ত্রধারীরা ওই বিজেপি নেতাকে হত্যা করেছে। আজ শনিবার কুয়াশালনার এলাকায় এ ঘটনা ঘটে। বিজেপি নেতা দুবে ওই এলাকার জেলা পঞ্চায়েতের প্রতিনিধি ছিলেন। 

পুলিশের বর্ণনা অনুযায়ী, বিজেপির হয়ে কুয়াশালনার বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন দুবে। সেখানে কুড়ালের আঘাতে তাঁকে হত্যা করা হয়। মাওবাদীরা সম্প্রতি প্রেসনোট প্রচার করে জনগণকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়েছে। 

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। 

ছত্তিশগড় রাজ্যে দুই ধাপে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ১৭ নভেম্বর। রাজ্যে ২০টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে নারায়ণপুর একটি।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত