হোম > সারা দেশ > ঢাকা

ঈদযাত্রায় কোনো অপরাধ ঘটতে দেওয়া যাবে না: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।

ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এ কথা বলেন।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি পায়। ঈদে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে, যাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে যাত্রা করতে পারে।

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঈদ যাত্রার সময় গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাটের প্রধান বাস ও লঞ্চ টার্মিনালগুলোয় বিশেষ নজরদারি রাখতে হবে। এ ছাড়া শহরের প্রতিটি এলাকায় বিট অনুযায়ী পেট্রোল ডিউটি বাড়ানো, ঈদের বাজার ও শপিং মলে সিসি ক্যামেরার সঠিক কার্যকারিতা নিশ্চিত করা এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ফেব্রুয়ারি মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

নদ্দায় ফুটওভারব্রিজের নিচে আগুন

রাজধানীতে হোটেলে আগুন, দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

স্মৃতিসৌধে ৩ দিন সর্বসাধারণের প্রবেশ নিষেধ

সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১