হোম > অপরাধ

ট্রাভেল ব্যাগে মিলল ১৪ কেজি গাঁজা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে ট্রাভেল ব্যাগে করে ১৪ কেজি গাঁজা পাচারের সময় মো. অপু আহমেদ রাফি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে চিটাগাং রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাফি কুমিল্লার দেবীদ্বার থানার হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

গতকাল দুপুরে র‍্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক রাফি দীর্ঘদিন ধরে প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসা রাফির পেশা। প্রাইভেট কার চালক হিসেবে পরিচয় ছদ্মবেশ মাত্র। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

 

 

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক