হোম > অপরাধ

সাত বছরে ৫০০ অটো রিকশা চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক

জীবিকার তাগিদে ১৫ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় আসেন মো. কামাল হোসেন ওরফে কমল ((৩৬)। শুরু করেন রিকশা চালানো। একদিন তাঁর রিকশাটি চুরি হয়। সেই রিকশার মূল্য পরিশোধ করতে গিয়ে নিজেই শুরু করেন রিকশা চুরি। ৭ বছরে ধরে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করেছেন তিনি।

গতকাল বুধবার ভোরে রাজধানীর সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ২৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চক্রের মূল হোতা কামালসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন মো. সাজু (৩৫), মো. ফজলু (৩০) ও মো. শাহিন সরদার (৬০)।

গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, চক্রের মূল হোতা কমল। তিনি ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। একদিন তাঁর রিকশাটি চুরি হয়ে যায়। তারপর রিকশার মালিক তাঁর কাছ থেকে চুরি যাওয়া রিকশার মূল্য আদায় করেন। তিনি ধার করে ওই চুরি যাওয়া রিকশার মূল্য মালিককে পরিশোধ করেন। এই ধারের টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চুরি যাওয়া রিকশা খুঁজতে থাকেন। তাঁর চুরি যাওয়া রিকশা খুঁজতে গিয়ে অপরাধজগতের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি নিজেই রিকশা চুরিকে তাঁর পেশা হিসেবে বেছে নেন।

লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, প্রথমে কমল নিজেই একা রিকশা চুরি করতেন। পরে তিনি একটি চক্র গড়ে তোলেন।

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক