হোম > অর্থনীতি > করপোরেট

ল্যাবএইড ক্যানসার হাসপাতালের ভিন্নধর্মী বিজ্ঞাপন

ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের অনলাইন ভিডিও কমার্শিয়ালের (ওভিসি) জন্য ভিন্নধর্মী বিজ্ঞাপন নিয়ে এলেন পরিচালক ও অভিনেতা জিয়াউল হক পলাশ। 

আজ বুধবার ওই ওভিসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা নাঈম, পরিচালক জিয়াউল হক পলাশ, অমিতাভ ভট্টাচার্য, হেড অব বিজনেস ও ল্যাবএইড গ্রুপের বিভিন্ন কলাকুশলী। 

ওভিসিটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হওয়ার পর পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হবে। 

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসা নিয়ে মানুষের মনে যে ভয় কাজ করে, তা দূর করতে সব ধরনের ক্যানসার রোগের অত্যাধুনিক চিকিৎসাসেবা ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে গড়ে উঠেছে ১৮০ বেডের মাল্টি ডিসিপ্লিনারি ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার।’ 

পরিচালক জিয়াউল হক পলাশ বলেন, ‘বিজ্ঞাপনচিত্র মানেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারের গল্প, এমনটা নয়। ল্যাবএইড ক্যানসার হাসপাতালের এই কাজ করতে গিয়ে আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি ধন্যবাদ দেব কর্তৃপক্ষকে কাজের স্বাধীনতা দেওয়ার জন্য।’

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই