হোম > অর্থনীতি > করপোরেট

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন

আজকের পত্রিকা ডেস্ক­

কনকা ১০০" গুগল মিনি এআই টিভির মোড়ক উন্মোচন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র‍্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রো মার্টের সব রিটেইল শোরুম ও পার্টনার শোরুমে নতুন কনকা গুগল টিভি পাওয়া যাবে।

এই কনকা টিভি সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতাসাধারণের আস্থা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের আধুনিক প্রযুক্তির সুবিধা প্রদান ও আগামী ফুটবল বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে ইলেকট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।

অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রিমিয়াম সেগমেন্টের এই অত্যাধুনিক কনকা টিভি দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে।

‘Live Limitless’ স্লোগানকে সামনে রেখে আনা এই ১০০" গুগল টিভিতে রয়েছে 288 Hz এআই রিফ্রেজ রেইট, যা নিশ্চিত করে Ultra Smooth Motion। ফলে স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিং—সব ক্ষেত্রেই মিলবে অসাধারণ মসৃণ ও বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

চিত্রমানের উৎকর্ষতায় যুক্ত হয়েছে 567 Zone Local Dimming এবং ১০০০ Nits Peak Brightness, যা নিশ্চিত করে Deeper Blacks I Brighter HDR। এর ফলে অন্ধকার দৃশ্য হবে আরও গভীর আর উজ্জ্বল দৃশ্য হবে আরও প্রাণবন্ত। পাশাপাশি Color Gamut ≥130% প্রযুক্তি মিলিয়ন রিচ কালার প্রদর্শনের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে করে তোলে জীবন্ত ও প্রিমিয়াম মানের।

অডিও পারফরম্যান্সে রয়েছে Up to 200W Dolby Audio, যা ঘরেই তৈরি করবে সিনেমা হলের মতো শক্তিশালী সাউন্ড অভিজ্ঞতা। এ ছাড়া 4K Ultra HD রেজল্যুশন নিশ্চিত করছে ক্রিস্টাল-ক্লিয়ার ছবি আর বিল্ট-ইন Voice Control ফিচারের মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ করা যাবে। গ্রাহকদের বাড়তি আস্থার জন্য এই ১০০ ইঞ্চি কনকা গুগল টিভির প্যানেলে থাকছে চার বছরের ওয়ারেন্টি।

উল্লেখ্য, নতুন সিরিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ইলেকট্রো মার্ট লিমিটেডের গুলশান করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার, মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের চুক্তি

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রাজধানীতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০

আন্তর্জাতিক লেনদেন সেবার মানোন্নয়নে সুইফটের নতুন পরিকাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত