হোম > অর্থনীতি > করপোরেট

এসইউবি ও ল্যাবএইডের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত 

ল্যাবএইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছে। এ উপলক্ষে গত শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে এসইউবির প্রধান ক্যাম্পাসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এসইউবির জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাজধানীর প্রধান কয়েকটি সড়ক ঘুরে আবারও প্রধান ক্যাম্পাস ফিরে আসে। পরে ক্যাম্পাস মিলনায়তনে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক হাসনাত এম আলমগির সভাপতিত্ব করেন। সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘দূষণ এবং জনস্বাস্থ্য’। 
আলোচনায় বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. এ কে এম মোসাররফ হোসাইন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. আবু জামিল ফয়সাল।

এ সময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্টেট হেলথ সায়েন্স কলেজের প্রিন্সিপাল, শিক্ষক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই