হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

আজকের পত্রিকা ডেস্ক­

হানিয়া আমির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় তারকা হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ার উজ্জ্বল তারকা হয়ে উঠেছেন তিনি।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর হানিয়া ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।

তাঁর অভিনীত নাটক শুধু সেখানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। হাসি ও ব্যক্তিত্ব দিয়ে হাজারো ফ্যানের প্রিয় হয়ে উঠেছেন হানিয়া।

পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।

বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন তিনি। কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্ক-এর ইভেন্টেও থাকছে তাঁর পক্ষ থেকে বিশেষ চমক।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই