হোম > অর্থনীতি

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

টানা দরপতনের পর এবার দেশের বাজারে ঊর্ধ্বমুখী সোনা ও রুপার দাম। আজ শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৫২ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮৫৬ টাকা এবং সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৭১ টাকা।

অন্যদিকে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ১২৯ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী সোনা ও রুপার নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

দৈনিক কত লিটার তেল পাচ্ছে পাম্পগুলো, তা বোর্ডে দেখানোর নির্দেশ

৬ ঘণ্টার ব্যবধানে দেশে সোনার দাম বাড়ল ৪৫৩৯ টাকা

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সারসংকটে পড়তে যাচ্ছে কি

জ্বালানি তেল অবৈধ মজুতের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার

আবারও অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে এল ৬২ হাজার ১৫০ টন গম

যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বাধিক মূল্যস্ফীতি হবে দ. এশিয়ায়, কমবে জিডিপি প্রবৃদ্ধিও: এডিবি

এবার সোনার ভরিতে কমল ৬৫৯০ টাকা