হোম > অর্থনীতি

ভাষা শেখায় জামানতবিহীন ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিদের ভাষাগত দক্ষতা ও কারিগরি সক্ষমতা বাড়াতে নতুন ঋণ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ কর্মসূচির আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে বিদেশগামী কর্মীদের ভাষা ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই ঋণের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ, বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রেরণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিগামী শিক্ষার্থীরা সহজ শর্তে এই ঋণ পাবেন।

ঋণ পেতে আগ্রহী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অফার লেটার জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত ভাষা দক্ষতার সনদ—যেমন জাপানের ক্ষেত্রে ‘এন৫’ বা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ‘টপিক’ লেভেল-৩ প্রদর্শন করতে হবে।

এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট সাইজ ছবি এবং জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা অথবা হেল্পলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় ইউরোজোনে বেড়েছে মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ছাড়াল ৪ ডলার, চার বছরে সর্বোচ্চ

জনতা ব্যাংকের ৮৭৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইরান যুদ্ধ যে ৫ শিক্ষা দিচ্ছে

উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে কর বসাতে চায় এনবিআর

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

জরুরি চাহিদা পূরণে ২.৬ লাখ টন জ্বালানি তেল কেনার অনুমোদন

এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না

জ্বালানি তেলের নতুন দর নির্ধারণ হতে পারে আজ