হোম > অর্থনীতি

দৈনিক কত লিটার তেল পাচ্ছে পাম্পগুলো, তা বোর্ডে দেখানোর নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেল নিয়ে সংকট ও লুকোচুরি কমাতে ফিলিং স্টেশনগুলোকে ডিপো থেকে দৈনিক পাওয়া তেলের হিসাব প্রকাশ করতে বলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে গতকাল শুক্রবার দেওয়া এই নির্দেশনাটি দাপ্তরিক ওয়েবসাইট কিংবা কোনো গণমাধ্যমে পাঠায়নি সংস্থাটি।

আজ শনিবার আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে বিপিসির একজন কর্মকর্তা জানান, ‘ওই নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করার জন্য নয়। এটি সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনা।’

গত শুক্রবার অন্তত দুটি নির্দেশনা জারি করে বিপিসি। এর একটি হচ্ছে ডিপো থেকে তেল সংগ্রহের সময় সকাল ১১টা থেকে এগিয়ে সকাল ৭টা নির্ধারণ। এখন থেকে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করা হবে।

এর পাশাপাশি ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ‘ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে’ জ্বালানি পণ্য গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বোর্ডে জ্বালানি পণ্যের নাম, গত বছরের মার্চ মাসের একই তারিখে তেল প্রাপ্তির গড় ও চলতি মার্চ মাসের একই তারিখে প্রাপ্তির গড়।

২৮ মার্চ দুপুর ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিপিসি।

ডিপো থেকে তেল সংগ্রহের নতুন সময় নির্ধারণ

৬ ঘণ্টার ব্যবধানে দেশে সোনার দাম বাড়ল ৪৫৩৯ টাকা

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সারসংকটে পড়তে যাচ্ছে কি

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

জ্বালানি তেল অবৈধ মজুতের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার

আবারও অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে এল ৬২ হাজার ১৫০ টন গম

যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বাধিক মূল্যস্ফীতি হবে দ. এশিয়ায়, কমবে জিডিপি প্রবৃদ্ধিও: এডিবি