হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে, বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।

আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

সাতক্ষীরায় ভূমিকম্প: ‘মনে হচ্ছিল—একবার ডান দিকে, আবার বাম দিকে ঢলে পড়ছি’

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

সাতক্ষীরা-৪ আসনেই দাঁড়িপাল্লা এগিয়ে

কলেজশিক্ষক ও শিশুকন্যার ওপর হামলা-ছিনতাই, অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

তালায় মা-ছেলেকে মারধর, ৩ লাখ টাকা ছিনতাই