হোম > সারা দেশ > সাতক্ষীরা

অনুমোদনহীন ওষুধ জব্দ, তিয়ানশির সাতক্ষীরা অফিস সিলগালা

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের সাতক্ষীরা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৫ লাখ টাকার ওষুধ জব্দ এবং কোম্পানির দুই পরিবেশককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই অনুমোদনবিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয়। 

জব্দ করা হয় ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি। এছাড়া লেবেলবিহীন ওষুধ বিক্রির অভিযোগে দুজন পরিবেশক নলতা গ্রামের শেখ আমানুল্লাহর ছেলে তুহিনুজ্জামানকে (৪০) ১০ হাজার টাকা এবং শহরের মুনজিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলামকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

সাতক্ষীরায় ভূমিকম্প: ‘মনে হচ্ছিল—একবার ডান দিকে, আবার বাম দিকে ঢলে পড়ছি’

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

সাতক্ষীরা-৪ আসনেই দাঁড়িপাল্লা এগিয়ে

কলেজশিক্ষক ও শিশুকন্যার ওপর হামলা-ছিনতাই, অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

তালায় মা-ছেলেকে মারধর, ৩ লাখ টাকা ছিনতাই