হোম > সারা দেশ > সাতক্ষীরা

কালীগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৩০

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ভাড়াশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান। তিনি জানান, সাতক্ষীরা থেকে কালীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা স্বাধীন ক্ল্যাসিক নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠায়। 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে অধিকাংশই কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুর জামান জানান, আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

সাতক্ষীরায় ভূমিকম্প: ‘মনে হচ্ছিল—একবার ডান দিকে, আবার বাম দিকে ঢলে পড়ছি’

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৪

সাতক্ষীরা-৪ আসনেই দাঁড়িপাল্লা এগিয়ে

কলেজশিক্ষক ও শিশুকন্যার ওপর হামলা-ছিনতাই, অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

তালায় মা-ছেলেকে মারধর, ৩ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি জব্দ