হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কাটাখালী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ফুয়াদ মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই কিশোরীর মা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সকালে বাক্‌প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন তার মা। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করছেন। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

আজ বৃহস্পতিবার সকালে কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত ব্যক্তিকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু

৭৭৭ কোটি টাকার কাজে ৯ শতাংশ ঘুষ চান ভিসি

রাকসুর গণ-ইফতার, খরচের উৎস জানেন না জিএস-এজিএস

পাকিস্তানি পোশাক বলে মিথ্যা প্রচার চালানোয় জরিমানা

আদালতে হাজিরা দেওয়ার পর হত্যা মামলার আসামি নিখোঁজ

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী